ডিএমপির শ্রেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার ইলিয়াছ
ডিএমপি কমিশনার মো. শফিকুল ইসলামের কাছ থেকে শ্রেষ্ঠ সহকারী পুলিশ কমিশনারের পুরস্কার নিচ্ছেন মো. ইলিয়াছ হোসেন-সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২০ | ০০:৫৫
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) শ্রেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার (এসি) নির্বাচিত হয়েছেন চকবাজার জোনের এসি মো. ইলিয়াছ হোসেন।
সম্প্রতি ডিএমপির মাসিক (ডিসেম্বর ২০১৯) অপরাধ পর্যালোচনা সভায় শ্রেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার হিসেবে তার নাম ঘোষণা করা হয়।
শ্রেষ্ঠ এসি হওয়ায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে ইলিয়াছকে পুরস্কৃত করা হয়েছে।
উল্লেখ্য, ইলিয়াছ হোসেন ৩৪তম বিসিএস ফোরামের সাধারণ সম্পাদক। বিজ্ঞপ্তি।
- বিষয় :
- ডিএমপি
