ঢাকা বুধবার, ০১ জুলাই ২০২৬

করোনায় আক্রান্ত ভেবে হাসপাতালের সপ্তমতলা থেকে লাফ

করোনায় আক্রান্ত ভেবে হাসপাতালের সপ্তমতলা থেকে লাফ
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ মার্চ ২০২০ | ০০:৪০ | আপডেট: ১৯ মার্চ ২০২০ | ০০:৫৬

করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে ভারতের দিল্লির এক হাসপাতালের সপ্তমতলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছেন এক রোগী।  

জানা গেছে, করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এই সন্দেহে ওই ব্যক্তিকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি করা হয়েছিল। হাসপাতালে তাকে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্যে নির্দিষ্ট ওয়ার্ডে আলাদা করে রাখা হয়েছিল। খবর এনডিটিভির

পুলিশের জানিয়েছে,  ৩৫ বছরের ওই যুবককে দিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দর থেকে করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে হাসপাতালে পাঠানো হয়েছিল। বুধবার রাত ৯টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু তিনি বৃহস্পতিবার ওই হাসপাতালের সুপার স্পেশালিটি ব্লক বিল্ডিং থেকে লাফিয়ে আত্মহত্যা করেন। 

দিল্লি পুলিশের কর্তব্যরত আধিকারিক জানান, প্রাথমিক তদন্তের পর জানা গেছে, ওই যুবক পাঞ্জাবের বাসিন্দা ছিলেন। প্রায় এক বছর ধরে সিডনিতে বাস করতেন তিনি। তিনি এয়ার ইন্ডিয়ার একটি বিমানে করে দিল্লি আসেন।

হাসপাতাল সূত্র জানিয়েছে, সফদরজং হাসপাতালে ভর্তি করার পর তার রক্তের নমুনা নেওয়া হয় এবং সেগুলিকে পরীক্ষার জন্যে পাঠানোও হয়। তবে সেই পরীক্ষার রিপোর্ট আসার আগেই ঝাঁপ দিয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন তিনি। 

আইসোলেশন ওয়ার্ড খুলে তাকে বেরোতে দেওয়ার জন্যে জোর করেছিলেন বলে জানা গেছে। তারপরেও হাসপাতাল কর্মীরা তাকে সেখান থেকে বেরোতে না দেওয়ায় সপ্তম তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন তিনি।

জন হপকিন্স ইউনিভার্সিটির তথ্যানুযায়ী, বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ২ লাখ ১৫ হাজার ৯৫৫ জন; মৃত্যু হয়েছে ৮ হাজার ৭৪৯ জনের।

ভারতে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬৯ তে, মৃত্যু হয়েছে তিনজনের। 


আরও পড়ুন

×