ঢাকা শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

বিহারের বিধানসভা নির্বাচন ঘিরে করোনা সংক্রমণের নতুন শঙ্কা

বিহারের বিধানসভা নির্বাচন ঘিরে করোনা সংক্রমণের নতুন শঙ্কা
×

ফাইল ছবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ জুলাই ২০২০ | ২২:৫৩ | আপডেট: ১৭ জুলাই ২০২০ | ২৩:১১

করোনা আবহে বিহার বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ভারতে তৈরি হয়ে গেল অলিখিত সরকার বিরোধী জোট। কংগ্রেস-সিপিএম-সিপিআই-আরজেডিসহ ৯টি রাজনৈতিক দলের জোটের দাবি, বিহার বিধানসভা নির্বাচনকে 'করোনা সুপার স্প্রেডার' হতে দেওয়া যাবে না। এই মর্মে নির্বাচন কমিশনের কাছে আর্জি জানিয়েছে সরকার বিরোধী ৯টি রাজনৈতিক দল।

অক্টোবর ও নভেম্বরে যখন ভারতে করোনার সংক্রমণ তুঙ্গে উঠতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন দেশটির বিশিষ্ট স্বাস্থ্য বিশেষজ্ঞরা, সে সময়ে বিহার বিধানসভা নির্বাচনের আয়োজন করতে গিয়ে কোনোভাবে যাতে করোনা সংক্রমণ মারাত্মক বৃদ্ধি করে ফেলা না হয়, সেদিকে নজর রেখেই কংগ্রেস-বাম-আরজেডিসহ ৯টি রাজনৈতিক দল নির্বাচন কমিশনকে চিঠি লিখে বিশেষ সতর্কতা গ্রহণের অনুরোধ করেছে৷ এখবর দিয়েছে খবর ভারতীয় বাংলা সংবাদ মাধ্যম এই সময়।

শুক্রবার নয়াদিল্লিতে এই দলগুলোর প্রতিনিধিরা বৈঠক করার পর নির্বাচন কমিশনকে চিঠি লেখা হয়। তাদের অভিযোগ, 'বিহারের পরিস্থিতি যা দেখা যাচ্ছে তার থেকে অনেক বেশি ভয়াবহ, কারণ এখানে সঠিক মাত্রায় করোনা পরীক্ষা হচ্ছে না৷ অক্টোবর-নভেম্বরে বিহারে সংক্রমিত রোগীর সংখ্যা দশ লাখ ছাড়িয়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে। বিহারে এমন অসংখ্য সংক্রমিত রোগী আছেন, যারা লক্ষণহীন, এদের কোনো পরীক্ষা করা হচ্ছে না। স্বভাবতই এই লোকদের যাতায়াত আরও বেশি সংক্রমণের আশঙ্কা তৈরি করছে।'

আরও পড়ুন

×