ঢাকা শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

এখনই পশ্চিম তীর সংযুক্ত করার পরিকল্পনায় আপত্তি বেনি গানটজের

এখনই পশ্চিম তীর সংযুক্ত করার পরিকল্পনায় আপত্তি বেনি গানটজের
×

ফাইল ছবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ জুলাই ২০২০ | ০১:৫০

ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নির্ধারিত ১৮ মাসের দায়িত্ব শেষ করার পর নতুন প্রধানমন্ত্রী হবেন দেশটির জোট সরকারের অংশীদার বেনি গানটজ। করোনাকালে ফিলিস্তিনের পশ্চিম তীর ও জর্ডান উপত্যকাকে ইসরায়েলে অংশীভূত করার পরিকল্পনা স্থগিত রাখার কথা বলেছেন তিনি। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পশ্চিম তীরকে ইসরায়েলের সাথে যুক্ত করার ব্যাপারে গত পহেলা জুলাই থেকে মন্ত্রিসভায় আলোচনা শুরুর পরিকল্পনা ঘোষণা করেছিলেন। কিন্তু মন্ত্রিসভার মধ্যে সুস্পষ্ট মতবিরোধ থাকার কারণে ওই আলোচনা শুরু করা যায়নি। খবর পার্সটুডে’র।

গত মাসে ইসরাইলের ব্লু অ্যান্ড হোয়াইট পার্টির নেতা এবং বর্তমান যুদ্ধবিষয়ক মন্ত্রী বেনি গানটজ বলেছিলেন, ইসরায়েল যেহেতু করোনাভাইরাস মহামারির মোকাবেলা করছে, সে কারণে এখন ফিলিস্তিনি ভূখণ্ড অন্তর্ভুক্তকরণের পরিকল্পনা স্থগিত করা উচিত।

শুক্রবার ইসরাইলি মন্ত্রিসভার দু’জন সদস্য জানিয়েছেন, বেনি গানটজ এই মুহূর্তে চাইছেন, ফিলিস্তিনি ভূখণ্ড অন্তর্ভুক্ত করার পরিকল্পনা স্থগিত করা হোক। ফিলিস্তিনি ভূখণ্ড দখলের পরিবর্তে বরং ইহুদি বসতি স্থাপনকারীদের পরিস্থিতির উন্নতি ঘটানোর পক্ষে মত দিয়েছেন।

গত এপ্রিল মাসে নেতানিয়াহু এবং বেনি গানটজ যৌথভাবে মন্ত্রিসভা গঠন করার বিষয়ে সমঝোতায় পৌঁছান। সমঝোতা অনুযায়ী- নেতানিয়াহু প্রথম ১৮ মাসের জন্য প্রধানমন্ত্রী হবেন এবং তিন বছরের সরকারে পরবর্তী ১৮ মাসের জন্য প্রধানমন্ত্রী থাকবেন বেনি গানটজ।

আরও পড়ুন

×