ঢাকা শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

নতুন সংক্রমণের খবরে সতর্ক চীন

নতুন সংক্রমণের খবরে সতর্ক চীন
×

ফাইল ছবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ জুলাই ২০২০ | ০৬:০০

নতুন করে করোনাভাইরাসের সংক্রমণের খবরে বেশ কিছু জরুরি ও সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে চীনের জিনজিয়াং প্রদেশের রাজধানী উরুমকি।

শুক্রবার ওই অঞ্চলে ১৬ জনের শরীরের করোনার অস্তিত্ব নিশ্চিত হওয়ার পর কর্তৃপক্ষ এ ব্যবস্থা গ্রহণ করে বলে বিবিসি জানিয়েছে।

জুলাইতে এখন পর্যন্ত উরুমকিতে ১৭ জনের এই ভাইরাস শনাক্ত হয়েছে, এদের মধ্যে মধ্যে আবার ১১ জনের শরীরে লক্ষণ ছাড়াই করোনার অস্তিত্ব নিশ্চিত হওয়া গেছে। এছাড়া আক্রান্ত সন্দেহে পর্যবেক্ষণে রাখা হয়েছে আরও ২৬৯ জনকে।

রাষ্ট্রীয় গণমাধ্যম গ্লোবাল টাইমস বলছে, নতুন করে করোনা সংক্রমণের খবরে বেশ সতর্ক হয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে হয়েছে কর্তৃপক্ষকে। বৃহস্পতিবার মধ্যরাত থেকে কিছু আবাসিক এলাকায় বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

ওই এলাকার এক বাসিন্দা জানিয়েছেন, সবাই বাসা থেকে বের হয়ে আশপাশে যাতায়াত করতে পারছেন, তবে প্রত্যেককে বাধ্যতামূলক মাস্ক পরতে হচ্ছে।

এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার থেকেই বন্ধ রয়েছে পাতাল ট্রেন চলাচল। শুক্রবার উরুমকি দিউপু আন্তর্জাতিক বিমানবন্দরে ৬শ’র বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে।

উরুমকির রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের প্রধান রুই বাওলিং বলেছেন, এই মহামারি পরিস্থিতি নিয়ন্ত্রণযোগ্য।


আরও পড়ুন

×