ঢাকা মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

মেসির বিদায়ী একাদশে নেই বিশ্বকাপজয়ী দুই তারকা

মেসির বিদায়ী একাদশে নেই বিশ্বকাপজয়ী দুই তারকা
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬ | ১৩:২০ | আপডেট: ০৬ অক্টোবর ২০২৬ | ১৪:০৭

লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ ঘিরে বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বিশেষ আবহ তৈরি হয়েছে। বেনিনের বিপক্ষে বুধবারের ম্যাচে কাতার বিশ্বকাপজয়ী দলের সদস্যদের নিয়ে একাদশ সাজানোর পরিকল্পনা রয়েছে কোচ লিওনেল স্কালোনির। তবে সেই একাদশে থাকছেন না বিশ্বকাপজয়ী দুই তারকা নাহুয়েল মোলিনা ও আনহেল ডি মারিয়া।

২০২২ বিশ্বকাপ ফাইনালে ফ্রান্সের বিপক্ষে আর্জেন্টিনার যে শুরুর একাদশ ছিল, বিদায়ী ম্যাচেও যতটা সম্ভব সেই দলটিকেই মাঠে নামাতে চান স্কালোনি। সে পরিকল্পনার অংশ হিসেবে এবারের ফিফা উইন্ডোতে দলে না থাকা রদ্রিগো ডি পল ও নিকোলাস ওতামেন্দিকে ফেরানো হয়েছে।

বিশ্বকাপের পর জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দেওয়া ওতামেন্দি এবং ফিফা উইন্ডোতে ডাক না পাওয়া দি পল দুজনই বেনিনের বিপক্ষে শুরুর একাদশে থাকতে পারেন। তবে তাদের কতক্ষণ মাঠে রাখা হবে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য নেই।

তবে মোলিনা ও ডি মারিয়ার ফেরার সুযোগ নেই। বিশ্বকাপ ফাইনালে পাওয়া লাল কার্ডের নিষেধাজ্ঞার কারণে মোলিনা খেলতে পারছেন না। এ ছাড়া ক্লাব রোমাও তাকে জাতীয় দলের ম্যাচের জন্য ছাড়েনি।

অন্যদিকে, জাতীয় দল থেকে অবসর নেওয়া দি মারিয়া এখন ক্লাব ফুটবলে মনোযোগ দিচ্ছেন। আগামী সোমবার রোসারিও সেন্ট্রালের হয়ে ম্যাচ রয়েছে তার। ফলে মেসির বিদায়ী ম্যাচে মাঠে থাকা হচ্ছে না এই বিশ্বকাপজয়ী তারকার।

ফলে বেনিনের বিপক্ষে আর্জেন্টিনার একাদশে কয়েকজন নতুন মুখ দেখা যেতে পারে। বিশ্বকাপ ফাইনালের সেই দলকে যতটা সম্ভব ফিরিয়ে এনে মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচটিকে স্মরণীয় করে রাখতে চাইছেন স্কালোনি।

সংশ্লিষ্ট খবর

আরও পড়ুন

×