জব্দকৃত ৫০ ভারতীয় গরু সাড়ে ২৮ লাখ টাকায় বিক্রি
প্রকাশ্য নিলামে অংশগ্রহণকারীরা -সমকাল
কলমাকান্দা (নেত্রকোণা) প্রতিনিধি
প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২০ | ০৯:০৭
নেত্রকোণার কলমাকান্দায় জব্দকৃত ৫০টি ভারতীয় গরু প্রকাশ্যে নিলামে প্রায় সাড়ে ২৮ লাখ টাকায় বিক্রি করেছে পুলিশ।
মঙ্গলবার আদালতের নির্দেশে কলমাকান্দা থানার মুক্তমঞ্চে প্রকাশ্যে নিলামে ছোট-বড় ৫০টি গরু ১০টি লটে ভাগ করে প্রকাশ্যে নিলামে বিক্রি করা হয়। নিলামে ২৬ জন অংশগ্রহণ করেন।
কলমাকান্দা থানার ওসি মো. মাজহারুল করিম জানান, ২৬ জনের মধ্যে সর্বোচ্চ দরদাতা ৭ জনের কাছে ২৮ লাখ ৪৭ হাজার টাকায় জব্দকৃত ৫১টির মধ্যে ৫০টি ভারতীয় গরু বিক্রি করা হয়েছে। নিয়মমাফিক ভাবে অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে। ৫১টির মধ্যে একটি গরু পারাপারের সময় গুরুতর অসুস্থ পড়ে। পরে ওই গরুটি সোমবার ভোরে মারা গেছে।
নিলামে কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সোহেল রানা ও দুর্গাপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মাহমুদা শারমিন নেলী প্রমুখ উপস্থিত ছিলেন।
- বিষয় :
- নেত্রকোণা
- ভারতীয় গরু
- নিলাম
- প্রকাশ্য নিলাম
