উল্লাপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
প্রতীকী ছবি
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২৯ মে ২০২০ | ১১:১১ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পানিতে ডুবে এক শিশু মারা গেছে।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার ভদ্রকোল পূর্বপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মদিনা খাতুন (৭) ওই গ্রামের আবু হাশেম-এর মেয়ে।
সংশ্লিষ্ট পঞ্চক্রোশী ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুস সামাদ জানান, ঘটনার সময় মদিনা একাকী বাড়ির পাশে খালের পাড়ে আম কুড়াতে গিয়েছিল। হঠাৎ পা ফঁসকে খালের পানিতে পড়ে ডুবে যায়। প্রতিবেশীরা খালে মদিনার লাশ ভাসতে দেখে বাড়ির লোকজনকে খবর দেয়। পরে রাতে লাশ উদ্ধার করা হয়।