পলাশে আরও ৭ জনের করোনা শনাক্ত
পলাশ (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ: ২৯ মে ২০২০ | ২০:৫২ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
নরসিংদীর পলাশ উপজেলার পলাশ শিল্পাঞ্চল সরকারি কলেজের এক শিক্ষকসহ নতুন করে আরও ৭ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শুক্রবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মো. নাসির উদ্দিন। এ নিয়ে উপজেলায় ৩৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।
নতুন শনাক্তদের মধ্যে পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার জনতা জুট মিলের ২ জন, পলাশ শিল্পাঞ্চল কলেজের এক শিক্ষক, জিনারদী ইউনিয়নের চরনগর্দী এলাকার ২ জন, গাবতলিতে ১ জন ও চরসিন্দুর ইউনিয়নে ১ জন। তাদের মধ্যে ৫ জন পুরুষ ও ২ নারী।
পলাশ থানার ওসি শেখ মো. নাসিরউদ্দিন জানান, করোনাভাইরাসে নতুন করে আক্রান্ত ৭ জন নিজ বাসায় আইসোলেশন ও লকডাউনে থাকবে। এ অবস্থায় কেউ বাড়ির বাহিরে যাবে না এবং কেউ প্রবেশ করবে না। ১৪ দিন পর তাদের নমুনা সংগ্রহ করা হবে এবং তাদের খাবারসহ যা প্রয়োজন আমি এবং এলাকার জনপ্রতিনিধিরা ব্যবস্থা করবো।