ঢাকা শনিবার, ১১ জুলাই ২০২৬

খুলনায় জ্বর-শ্বাসকষ্টে আক্রান্ত বৃদ্ধের মৃত্যু

খুলনায় জ্বর-শ্বাসকষ্টে আক্রান্ত বৃদ্ধের মৃত্যু
×

খুলনা ব্যুরো

প্রকাশ: ২৯ মে ২০২০ | ২১:৩৩ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে জ্বর, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে চিকিৎসাধীন আশরাফুর রহমান (৫৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। হাসপাতালের করোনা সাসপেক্টেড আইসোলেশন ওয়ার্ডে শনিবার সকাল পৌনে আটটায় তার মৃত্যু হয়।

ওই ওয়ার্ডের ফোকাল পার্সন ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস জানান, করোনার উপসর্গ নিয়ে আশরাফুর রহমান গত ২৮ মে দুপুর দেড়টার দিকে জাসপাতালে ভর্তি হন। শনিবার সকালে তার মৃত্যু হয়।

তিনি জানান, তার বাড়ি সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার বসন্তপুর গ্রামে। তিনি করোনা আক্রান্ত ছিলেন কিনা তা জানার জন্য শুক্রবার তার নমুনা সংগ্রহ করে পরীক্ষা করতে দেওয়া হয়েছে। তবে ফলাফল এখনো পাওয়া যায়নি।

আরও পড়ুন

×