ঢাকা শনিবার, ১৩ জুন ২০২৬

কাজীরহাট ফেরিঘাটে অনিয়ম রুখতে এসিল্যান্ডের অভিযান

কাজীরহাট ফেরিঘাটে অনিয়ম রুখতে এসিল্যান্ডের অভিযান
×

কাজীরহাট ফেরিঘাটে লঞ্চের যাত্রী নিয়ন্ত্রণে এসিল্যান্ডসহ প্রশাসনের কর্মকর্তারা সমকাল

 পাবনা অফিস

প্রকাশ: ২৯ মার্চ ২০২৬ | ০৮:২৭

| প্রিন্ট সংস্করণ

পাবনার বেড়া উপজেলার কাজীরহাট ফেরিঘাট এলাকায় অতিরিক্ত যাত্রীবোঝাই স্পিডবোট ও সিএনজিচালিত অটোরিকশার ভাড়া নৈরাজ্যসহ বিভিন্ন অনিয়ম রুখতে অভিযান পরিচালিত হয়।
ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শনিবার সকাল থেকে শুরু হওয়া এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরেন মায়িশা খান। এতে সহায়তা করেন আমিনপুর থানা পুলিশ, কাজীরহাট নৌপুলিশ এবং বিআইডব্লিউটিএর ট্রাফিক পরিদর্শকরা।
অভিযান চলাকালে দেখা যায়, সরকারিভাবে স্পিডবোট চলাচল বন্ধ থাকলেও অসাধু সিন্ডিকেট কয়েক গুণ বেশি ভাড়া আদায় করে ঝুঁকি নিয়ে যাত্রী পারাপার করছে। একটি স্পিডবোটে নির্ধারিত ১২ জনের পরিবর্তে ১৭-১৮ জন যাত্রী তোলা হচ্ছে, যাদের অধিকাংশেরই কোনো লাইফ জ্যাকেট ছিল না। নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরেন মায়িশা খান এসব স্পিডবোটের চালকদের জরিমানা করেন এবং যাত্রীদের নিরাপত্তার স্বার্থে নামিয়ে দেন।
অভিযান প্রসঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরেন মায়িশা খান ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রশাসনের কঠোর অবস্থানের পাশাপাশি যাত্রীদের সচেতনতাও জরুরি। জীবনের নিরাপত্তা শুধু প্রশাসন দিতে পারে না। এখানে সচেতনতাই মুখ্য।

আরও পড়ুন

×