ঢাকা রোববার, ১৪ জুন ২০২৬

ঘূর্ণিঝড় বুলবুলের তাণ্ডব

লক্ষ্মীপুরে তলিয়ে গেছে ২০ হাজার হেক্টর জমির ধান

লক্ষ্মীপুরে তলিয়ে গেছে ২০ হাজার হেক্টর জমির ধান
×

ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে ক্ষতিগ্রস্ত জমির ধান

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশ: ১১ নভেম্বর ২০১৯ | ০৪:৫৫ | আপডেট: ১১ নভেম্বর ২০১৯ | ০৬:১৬

ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাব ও বৃষ্টির পানিতে লক্ষ্মীপুরে ২০ হাজার হেক্টর জমির কাঁচা পাকা আমন ধান তলিয়ে গেছে। জেলার কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, ঘূর্ণিঝড়ে লক্ষ্মীপুর সদর, রায়পুর, রামগতি ও কমলনগর উপজেলায় ২০ হাজার হেক্টর জমির আমন ধান তলিয়ে গেছে এবং তিন হাজার হেক্টর জমির শীতকালীন সবজির ক্ষতি হয়েছে।

এছাড়া সদরের ভবানীগঞ্জ, টুমরচ, কালীরচরসহ অনেক এলাকা পানিতে তলিয়ে গেছে। সেই সঙ্গে নষ্ট হয়ে গেছে মাছের ঘের।

টানা বৃষ্টিতে  লক্ষ্মীপুর পৌরসভায় জলাবদ্ধা সৃষ্টি হয়েছে 

জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এবার লক্ষ্মীপুরে আমনের আবাদ হয়েছে ৭৯ হাজার হেক্টর জমিতে। উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে তিন লাখ ২০ হাজার মেট্রিকটন। তবে বৃষ্টি আরও দুই-একদিন থাকলে ও পানি না নামলে লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়ার আশঙ্কা করছে কৃষি বিভাগ।

এদিকে ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে টানা তিনদিনের বৃষ্টিতে ডোবা-জলাশয় ভরাট হয়ে লক্ষ্মীপুর পৌরসভায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। 

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক কিশোর কুমার মজুমদার জানান, ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে বৃষ্টি অব্যাহত থাকায় আমন ধান ও শীতকালীন সবজির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

আরও পড়ুন

×