অতিরিক্ত টোল আদায়
খুলনায় ফেরিঘাটের দুই কর্মচারীকে দুদকের কারাদণ্ড
খুলনা ব্যুরো
প্রকাশ: ১১ নভেম্বর ২০১৯ | ০৯:৪২
অতিরিক্ত টোল আদায়ের অভিযোগে খুলনার নগরঘাট ফেরিঘাটের দুই কর্মচারীকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের ২ মাস ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড, ২৫ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরান খান। দুদকের সমন্ব্বিত জেলা কার্যালয় খুলনার সহকারী পরিচালক তরুণ কান্তি ঘোষ জানান, অভিযানে দেখা যায়, ছোট ট্রাকের সরকার নির্ধারিত টোল ৪০ টাকার পরিবর্তে ৩৫০, মিডিয়াম ট্রাকের জন্য ৫০ টাকার পরিবর্তে ৪০০, ইজিবাইক পাঁচ টাকার পরিবর্তে ২০ টাকা এবং ব্যাটারিচালিত ভ্যান পাঁচ টাকার স্থলে ২০ টাকা হারে আদায় করা হচ্ছে।
এ সময় ইজারাদার হায়দার আলী মোড়লকে ঘটনাস্থলে ডাকা হলে তিনি উপস্থিত হননি।
- বিষয় :
- ফেরিঘাটের কর্মচারী
- কারাদণ্ড
- দুদক
- খুলনা
