কসবায় ট্রেন দুর্ঘটনা: মরদেহ রাখা তথ্যসেবা কেন্দ্রে
সোমবার রাত পৌনে ৩টার দিকে তূর্ণা নিশীথা ও উদয়ন এক্সপ্রেস ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়। ছবি: সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১১ নভেম্বর ২০১৯ | ২২:৫৭ | আপডেট: ১২ নভেম্বর ২০১৯ | ০৩:৩৭
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মন্দবাগ রেলস্টেশনে তূর্ণা নিশীথা ও উদয়ন এক্সপ্রেস ট্রেনের মুখোমুখি সংঘর্ষের পর কসবা উপজেলা চেয়ারম্যান রাশেদুল কাউসার জীবনের নেতৃত্বে একটি তথ্যসেবা কেন্দ্র খোলা হয়েছে। মঙ্গলবার সকাল ৬টায় বায়েক শিক্ষাসদন উ্চ্চ বিদ্যালয়ে এ তথ্যসেবা কেন্দ্র খোলা হয়।
তথ্যসেবা কেন্দ্রেটিতে নিহতদের লাশ সারিবদ্ধ করে রাখা হয়েছে। তাদের সঙ্গে থাকা মোবাইল ও কাগজপত্র দেখে নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
সোমবার রাত ৩টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী তূর্ণা নিশীথা আর সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেস ট্রেনের সংঘর্ষে কয়েকটি বগি দুমড়ে-মুচড়ে যায়। এতে ১৬ জন নিহত ও শতাধিক আহত হয়েছে।
