ঢাকা রোববার, ১৪ জুন ২০২৬

সুনামগঞ্জে পরিবহন শ্রমিকদের কর্মবিরতি

সুনামগঞ্জে পরিবহন শ্রমিকদের কর্মবিরতি
×

ফাইল ছবি

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১২ নভেম্বর ২০১৯ | ০০:৪৫ | আপডেট: ১২ নভেম্বর ২০১৯ | ০১:০৭

সড়ক পরিবহন আইন-২০১৮’এর সংশোধনের দাবিতে সুনামগঞ্জে পরিবহন চালক-শ্রমিকদের ডাকে ধর্মঘট চলছে। সাধারণ শ্রমিকের ব্যানারে মঙ্গলবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই কর্মবিরতি চলবে।

আইন সংশোধনের উদ্যোগ নেওয়া না হলে, আগামীতে আরও বড় কর্মসূচির হুমকি দিয়েছেন শ্রমিকরা।

এদিকে কোনো রকম ঘোষণা ছাড়া কর্মবিরতি আহ্বান করায় জনভোগান্তি বেড়েছে। জেলার সব কয়টি সড়কে যান চলাচল বন্ধ থাকায় জরুরি কাজেও মানুষ চলাচল করতে পারছে না। কর্মবিরতির পক্ষের শ্রমিকরা সড়কে অবস্থান নেওয়ায় দূরপাল্লার বাসও চলাচল করতে পারছে না।

এ ব্যাপারে সুনামগঞ্জ বাস -মিনিবাস -মাইক্রোবাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক জুয়েল মিয়া বলেন, কোনো সংগঠিত শ্রমিক সংগঠন এই কর্মবিরতির ডাক দেয়নি। সাধারণ শ্রমিকরা সড়ক পরিবহন আইন-২০১৮ সংশোধনের দাবিতে এই কর্মবিরতি করছে।

সুনামগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান জানান, সড়কের মোড়ে মোড়ে পুলিশ মোতায়েন করা হয়েছে। কোথাও যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে এই বিষয়ে পুলিশ সতর্ক রয়েছে।

আরও পড়ুন

×