ঢাকা রোববার, ১৪ জুন ২০২৬

নভেম্বরজুড়ে সুন্দরবনে সীমিত আকারে পর্যটন

নভেম্বরজুড়ে সুন্দরবনে সীমিত আকারে পর্যটন
×

খুলনা ব্যুরো

প্রকাশ: ১২ নভেম্বর ২০১৯ | ০০:৫৩ | আপডেট: ১২ নভেম্বর ২০১৯ | ০১:০০

সুন্দরবনে চলতি নভেম্বর মাসে সীমিত আকারে সুন্দরবনে পর্যটন পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া তিনদিন পর্যটন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

মঙ্গলবার সকালে খুলনার বন সংরক্ষকের কার্যালয়ে বন বিভাগের সঙ্গে ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব সুন্দরবন (টোয়াস) এর এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

সভায় আগামী ২৫, ২৬ ও ২৭ নভেম্বর সুন্দরবনে পর্যটন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

এছাড়া পর্যটন স্পট কটকা এলাকায় বনের মধ্যে ঢোকা যাবে না বলেও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সভার সিদ্ধান্ত অনুযায়ী আগেই অনুমতি নেওয়া পর্যটকবাহী সাতটি জাহাজকে মঙ্গলবার সুন্দরবনে ঢুকতে দেওয়া হয়েছে।

সোমবার বন বিভাগ সুন্দরবনে পর্যটক প্রবেশ আপাতত স্থগিত ঘোষণা করেছিল।  

বন সংরক্ষক মো. মঈনুদ্দিন খান জানিয়েছেন, চলতি মাসে পর্যটন সীমিত আকারে হচ্ছে কিনা তা তারা তদারকি করবেন। 

তিনি বলেন, সাধারণত পর্যটকরা সুন্দরবনের পূর্ব বিভাগের বিভিন্ন পর্যটন স্পটে যায়। ওই স্পটগুলোতে বনের তেমন ক্ষতি হয়নি।


আরও পড়ুন

×