ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

ইঞ্জিন থেকে আগুনের সূত্রপাত হতে পারে: শাহজাহান খান

ইঞ্জিন থেকে আগুনের সূত্রপাত হতে পারে: শাহজাহান খান
×

দুর্ঘটনা কবলিত লঞ্চ পরিদর্শনে শাহজাহান খান এমপি, ছবি: সমকাল

ঝালকাঠী প্রতিনিধি

প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২১ | ০১:২১ | আপডেট: ২৫ ডিসেম্বর ২০২১ | ০১:২১

নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক নৌ-পরিবহন মন্ত্রী শাহজাহান খান এমপি বলেছেন, অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডের স্থান দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ইঞ্জিনের সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুনের সূত্রপাত হয়েছে। এরপর পুরো লঞ্চে ছড়িয়ে যায়।

ঝালকাঠীতে দুর্ঘটনা কবলিত লঞ্চটি পরিদর্শন করতে এসে তিনি এ কথা বলেন। শনিবার সকাল পৌনে ১১টার দিকে তিনি লঞ্চটি পরিদর্শন করেন।

শাহজাহান খান বলেন, এ ঘটনায় বিভিন্ন মিডিয়ায় প্রচারিত সংবাদ পর্যালোচনা এবং সরেজমিন পরিদর্শন করে কাজ করছে তদন্ত কমিটি।

এছাড়া নৌ-মন্ত্রণালয়ের সাত সদস্য, ফায়ার সার্ভিসের পাঁচ সদস্য এবং জেলা প্রশাসনের পাঁচ সদস্যের তদন্ত কমিটি লঞ্চটি পরিদর্শন করেছেন।

ফায়ার সার্ভিসের তদন্ত কমিটির প্রধান উপ-পরিচালক কামাল উদ্দিন ভূঁইয়া বলেন, লঞ্চের ইঞ্জিনের একটি সিলিন্ডার বিস্ফোরণের নমুনা দেখা যাচ্ছে। ছয়টি সিলিন্ডারের একটি সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে, এমনটাই বোঝা যাচ্ছে।

বৃহস্পতিবার রাত ২টার দিকে ঝালকাঠীর পোনাবালীয়া ইউনিয়নের দেউরী এলাকায় ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান-১০ নামের লঞ্চে আগুন লাগে। লঞ্চটি প্রায় ৮০০ যাত্রী নিয়ে বরগুনা যাচ্ছিল। আগুন লাগার পর যাত্রীরা নেভানোর চেষ্টা করেন। অনেকে ছাদে চলে যান। কেউ কেউ নদীতে লাফ দেন।

এ ঘটনায় এখন পর্যন্ত ৩৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া দগ্ধ আছেন শতাধিক।

আরও পড়ুন

×