নাটোরে ট্রাকচাপায় সাইকেল আরোহী নিহত
ফাইল ছবি
লালপুর (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২০ | ০০:০৭ | আপডেট: ১৬ জানুয়ারি ২০২০ | ০১:১০
নাটোরের লালপুরে ট্রাকচাপায় এক সাইকেল আরোহী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার সকাল সোয়া ৭টার দিকে উপজেলার গোদড়া এলাকায় সাহাদুল ইসলাম (৩২) নামের ওই আরোহী নিহত হন।
তিনি বড়াইগ্রাম উপজেলার বাহিমালী এলাকার হালিম মোল্লার ছেলে।
জানা যায়, সকালে তিনি সাইকেলে করে ইটভাটায় কাজে যাচ্ছিলেন। গোদড়া এলাকায় পৌঁছানোর পর ট্রাক চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
বনপাড়া হাইওয়ে থানার ওসি খন্দকার শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রাক আটক করে থানায় আনা হয়েছে তবে চালক পলাতক রয়েছেন।
- বিষয় :
- ট্রাক
- সাইকেল আরোহী
