ঢাকা মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

কুমিল্লার বরুড়ায় বিদ্যুতকর্মীকে হত্যা

কুমিল্লার বরুড়ায় বিদ্যুতকর্মীকে হত্যা
×

তিন মেয়ের সঙ্গে নিহত শরীফ- সমকাল

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২০ | ০০:৫৮ | আপডেট: ১৬ জানুয়ারি ২০২০ | ০১:৪১

কুমিল্লার বরুড়ায় পল্লী বিদ্যুতের এক কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বুধবার রাত ২টার দিকে শরীফুল ইসলাম নামের ওই ব্যক্তিকে হত্যা করা হয়। বরুড়া থানার উপ-পরিদর্শক উত্তম বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

শরীফুল ইসলাম সিরাজগঞ্জ সদরের সাইফুদ্দিন মিয়ার ছেলে। তার তিন মেয়ে রয়েছে। বরুড়া উপজেলার আড্ডায় অভিযোগ কেন্দ্রের দায়িত্বে ছিলেন তিনি। 

স্থানীয়রা জানান, রাতে কয়েকজন মুখোশ পরে বাসায় ঢুকে শরীফকে কুপিয়ে পালিয়ে যায়। এ সময় তার স্ত্রীর চিৎকারে আশে পাশের লোকজন এসে কুমিল্লা মেডিকেল কলেজে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।

আরও পড়ুন

×