বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা / ‘আমাকে বাঁচাও, আমাকে মেরে ফেলবে’, ফোনে স্ত্রীকে বলেছিলেন হানিফ
বুধবার রাত ১২টায় কাঠব্যবসায়ী হানিফ মিয়া (৩৪) তার স্ত্রী আয়েশা বেগমকে ফোনে বলেন, ‘আমাকে বাঁচাও, জাকির হোসেনসহ তার সহযোগীরা আমাকে মেরে ফেলবে। এমন একটি খবর পেয়ে পরিবারের সদস্যরা দ্রুত একই এলাকার লসকর মিয়ার বাড়িতে ছুটে গেলেও বাড়ির সব গেট বন্ধ থাকায় ভেতরে প্রবেশ করতে পারেননি। পরে থানা পুলিশসহ স্থানীয় লোকজন ও গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে লসকর মিয়ার বাড়ির পূর্ব পাশে প্রায় দেড়শ ফুট দূরে একটি পতিত ধানের জমি থেকে হানিফ মিয়ার মরদেহ উদ্ধার করে।
আপডেটঃ ১৪ মে ২০২৬ | ২৩:৫২