ঢাকা রোববার, ২১ জুন ২০২৬
রোববার, ২১ জুন ২০২৬
হান্টাভাইরাস সংক্রমণ শনাক্ত হওয়া একটি প্রমোদতরি থেকে নিজ দেশের নাগরিকদের তীরে নামানো শুরু করেছে স্পেন। রোববার আফ্রিকার উত্তর-পশ্চিম উপকূলের কাছে অবস্থিত স্পেনের কানারি দ্বীপপুঞ্জের তেনেরিফের কাছে নোঙর করা জাহাজটি থেকে তাদের নামানো শুরু হয়। এরপর ধাপে ধাপে অন্যান্য দেশের যাত্রীদের নামানোর কথা রয়েছে।
রোহিঙ্গা শরণার্থীদের ক্রমবর্ধমান মানবিক ও স্বাস্থ্য সংকট নিরসনে বাংলাদেশ সরকার, জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের জরুরি হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে ড. মোস্তফা-হাজেরা ফাউন্ডেশন। সংস্থাটি বলেছে, বাংলাদেশে রোহিঙ্গা শিবিরগুলোর বর্তমান পরিস্থিতি এখন আর শুধু শরণার্থী সমস্যা নয়। এটি ক্রমবর্ধমান আঞ্চলিক ও জাতীয় জনস্বাস্থ্য-বিষয়ক উদ্বেগ হয়ে উঠেছে।
রাজধানীর ক্রাউন প্লাজা ঢাকা গুলশানে মা দিবস পেয়েছে ভিন্ন মাত্রা। ব্র্যাক ব্যাংক তারার আয়োজনে রোববার অনুষ্ঠিত হয় ‘দ্য মাদারহুড মুভমেন্ট’, যেখানে মাতৃত্বকে দেখা হয়েছে নেতৃত্ব, উদ্যোক্তা শক্তি ও আত্মমর্যাদার নতুন পরিচয়ে।
কর্মক্ষেত্রে পুরুষের চেয়ে নারীর মজুরি কম। একজন পুরুষ যে কাজের জন্য ১০০ টাকা মজুরি পান, একই কাজের জন্য একজন নারী পান ৮৫ টাকা। কর্মক্ষেত্রের শুরুতে নারীর অংশগ্রহণ ২২ শতাংশ থাকলেও এক পর্যায়ে তা ৬ শতাংশে নেমে যায়।
গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর পৃথক হামলায় গতকাল রোববার অন্তত তিনজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে হামাস নিয়ন্ত্রিত পুলিশ বাহিনীর দুই সদস্যও রয়েছেন বলে জানিয়েছেন গাজার স্বাস্থ্য কর্মকর্তারা। এ ঘটনাকে কেন্দ্র করে আবারও স্পষ্ট হয়েছে, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি এখনও খুবই নড়বড়ে অবস্থায় রয়েছে। এদিকে, যুদ্ধবিরতি লঙ্ঘনের দায় নিয়ে দুই পক্ষই একে অপরকে দোষারোপ করছে। পরিস্থিতি ক্রমে উত্তপ্ত হয়ে উঠছে।
তেহরানের একটি ব্যস্ত সড়ক। সন্ধ্যার আবছা আলোয় রাস্তার ধারে হাঁটু গেড়ে বসে আছেন এক হকার। ফুটপাতে বিছিয়ে রাখা কাপড়ের ওপর গুছিয়ে রাখছেন টুকটাক ঘরের জিনিস। পাশ দিয়ে শাঁ শাঁ করে ছুটে চলা গাড়ির হেডলাইটের তীব্র আলো আর হর্নের শব্দের মাঝে নিচু স্বরে বিড়বিড় করছিলেন তিনি। যেন কারও সঙ্গে কথা নয়, নিজের ভাগ্যকেই দুষছেন। আক্ষেপের সুরে বললেন, ‘দেখুন, এই হলো এখন আমাদের জীবন।’
মা দিবসে মায়েদের পা ধুয়ে ভালোবাসা ও শ্রদ্ধা জানিয়েছে শতাধিক শিক্ষার্থী। গতকাল রোববার সকালে নালিতাবাড়ী পৌর শহরের সেঁজুতি অঙ্গনে ভিন্ন আঙ্গিকে বিশ্ব মা দিবস উদযাপন করা হয়েছে।
বাংলাদেশের দ্রুত সম্প্রসারিত হসপিটালিটি ও কুইক সার্ভিস রেস্টুরেন্ট (কিউএসআর) খাতের জন্য আন্তর্জাতিক মানের দক্ষ জনবল গড়ে তুলতে যৌথ উদ্যোগ নিয়েছে প্রিসিশন ফুডস অ্যান্ড প্যাকেজিং লিমিটেড এবং ন্যাশনাল হোটেল অ্যান্ড ট্যুরিজম ট্রেনিং ইনস্টিটিউট (এনএইচটিটিআই)।
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে চলমান ওয়ালটনের ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪’ এর আওতায় ফ্রিজ ও এসি কিনে মিলিয়নিয়ার হয়েছেন আরও তিন ক্রেতা। তারা হলেন বান্দরবানের সুপ্রকাশ চাকমা, বাগেরহাটের কুদ্দুস হাওলাদার এবং নরসিংদীর তাহমিনা আক্তার।
যশোরের শার্শা উপজেলার বসতপুর গ্রামে বিয়েবহির্ভূত সম্পর্কের জেরে ইকরামুল কবির নামে এক যুবককে হত্যার পর মরদেহ গুম করা হয়। নিখোঁজের এক মাস পাঁচ দিন পর গত শনিবার রাতে অভিযুক্ত গৃহবধূর বাড়ির গোয়ালঘরের মাটির নিচ থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) এবং রানার মোটরস পিএলসি সম্প্রতি একটি সমন্বিত ও প্রযুক্তিনির্ভর ক্যাশ ম্যানেজমেন্ট ইকো-সিস্টেম গড়ে তোলার লক্ষ্যে চুক্তি স্বাক্ষর করেছে। রাজধানীর গুলশান-১ এ অবস্থিত এমটিবি সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
দেশের আর্থিক খাতকে সঠিক পথে পরিচালনায় ব্যাংক রেজল্যুশন আইন প্রয়োজন। তবে এটি কোনো দাতা সংস্থার শর্তে নয়, বরং সরকারের নিজস্ব উদ্যোগে করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, রোহিঙ্গা শিশুদের জন্য নিরাপদ, মানবিক ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সরকার আন্তরিকভাবে কাজ করছে। আন্তর্জাতিক সম্প্রদায়, উন্নয়ন সহযোগী ও সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করতে হবে, যাতে কোনো শিশুই শিক্ষার বাইরে না থাকে।
যুদ্ধ শুরুর আগে অনেক মার্কিন ও ইসরাইলি সমরবিদের ধারণা ছিল, উন্নত প্রযুক্তি, আকাশসীমায় পূর্ণ আধিপত্য এবং কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞার সমন্বিত চাপ প্রয়োগ করে খুব দ্রুতই ইরানকে দুর্বল ও কার্যত অকার্যকর করে ফেলা সম্ভব হবে। কিন্তু বাস্তবতা সেই হিসাবকে পুরোপুরি উল্টে দিয়েছে।
রাজধানীতে এক বিয়ের অনুষ্ঠানে আকস্মিক উপস্থিত হয়ে নববধূসহ অতিথিদের চমকে দেওয়ার একদিন পর নবদম্পতির জন্য উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
যশোরে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করেছে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ। রোববার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দিনব্যাপী পরিচালিত এ অভিযানে আওয়ামী লীগের দুটি আঞ্চলিক কার্যালয়সহ শতাধিক অবৈধ স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে সোমবার দ্বিতীয় দফায় অভিযান চালানোর ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ।
কৃষকদের ভাগ্য উন্নয়নে সারা দেশে খাল খননের উদ্যোগ নিয়েছে সরকার। এই ধারাবাহিকতায় দেশজুড়ে ২০ হাজার কিলোমিটার খাল খননের মহাপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। খাল খননের মাধ্যমে পানি সংরক্ষণ নিশ্চিত করে কৃষিকে পুনরুজ্জীবিত করা এবং কৃষকদের জীবনমান উন্নয়নই সরকারের মূল লক্ষ্য বলে মন্তব্য করেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।
গুটি জাতের মাধ্যমে আগামী ১৫ মে থেকে রাজশাহীতে শুরু হচ্ছে আমের মৌসুম। আজ রোববার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় আনুষ্ঠানিকভাবে ‘ম্যাংগো ক্যালেন্ডার’ ঘোষণা করা হয়।
চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, ওয়ান ইলেভেন সরকারের সময় সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরীসহ আরও বেশ কয়েকজনকে ‘ডি ফ্যাক্টো গভর্মেন্ট’ বলা হতো। পুরো সরকার একরকম তারাই চালাতেন। এ কারণে সে সময় সব অমানবিক ঘটনা ঘটেছে।