কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স / হাসপাতালের কোয়ার্টারে মুরগির খামার, দুর্গন্ধে অতিষ্ঠ রোগী
কুষ্টিয়ার কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুইতলা ভবন বিশিষ্ট দুইটি কোয়ার্টার (আবাসিক ভবন) দীর্ঘদিন ধরে অযত্নে পড়ে আছে। গত দেড় বছর ধরে একটি কোয়ার্টারের তিনটি কক্ষে সপরিবারে বসবাস করছেন হাসপাতালটির পরিচ্ছন্নতাকর্মী পলি খাতুন। বসবাস ছাড়াও তিনি ভবনটির ছাদে বাণিজ্যিকভাবে মুরগির খামার করেছেন। এতে দুর্গন্ধে অতিষ্ঠ হন হাসপাতালে সেবা নিতে আসা রোগী ও তাদের স্বজনরা।
আপডেটঃ ১১ মে ২০২৬ | ০৭:২৯