ঢাকা সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

চাকরির বয়সসীমা বর্ধিতকরণ

চাকরির বয়সসীমা বর্ধিতকরণ
×

মো. মাহবুবুর রহমান 

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬ | ০৭:৪৩ | আপডেট: ০৩ অক্টোবর ২০২৬ | ১১:১৮

| প্রিন্ট সংস্করণ

বর্তমান সরকার কর্তৃক ঘোষিত নবম পে স্কেল বাস্তবায়ন প্রক্রিয়াধীন রয়েছে। তিন ধাপের বাস্তবায়নাধীন প্রথম ধাপ ডিসেম্বর ২০২৫ নির্ধারণের কথা বলা হয়েছে। গত ১ জুলাই থেকে পে স্কেল কার্যকর হবে বলে সরকারি সূত্রে জানা যায়। যাদের চাকরি আগামী ৩১ ডিসেম্বর অবসর গ্রহণের সময় শেষ হবে, তারা কি শুধু প্রথম ধাপের সরকার প্রদত্ত পে স্কেলের আর্থিক সুবিধা ভোগ করছেন, নাকি দ্বিতীয় ও তৃতীয় ধাপের বেতন-ভাতাদির সুবিধাগুলো ভোগ করছেন, বিষয়টি সম্পর্কে দুরভিসন্ধি দেখা দিয়েছে।

বিগত অন্তর্বর্তী সরকার চাকরিতে ভর্তির বয়স ১৮ থেকে ৩০ বছরের স্থলে ১৮ থেকে ৩২ বছর করেছে। অবশ্য অবসরের বয়স বর্ধিত করেনি। তিন ধাপের নবম পে স্কেল ২০২৮ সালে সম্পন্ন হতে যাচ্ছে। তিন ধাপের পে স্কেল প্রাপ্তির ক্ষেত্রে সরকারি কর্মচারী ও এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের অবসরের সময় বাড়ানো প্রয়োজন। এ ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি। 

শিক্ষক সমাজ দীর্ঘদিন ধরে দেশের সেবা করার পরও আর্থিকভাবে টানাপোড়েনে থাকেন। তা ছাড়া অবসর গ্রহণের পর অন্য কোনো কাজ করে আর্থিক ব্যবস্থা করাও তাদের জন্য কঠিন। ফলে পরিবারের খরচ চালানো বড় একটা সংগ্রামের ব্যাপার হয়ে দাঁড়ায়। তাই নবম পে স্কেল বাস্তবায়নের সঙ্গে সঙ্গে সরকারি কর্মচারী ও এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের অবসরের সময় বাড়ানো যৌক্তিক ও শিক্ষকবান্ধব সিদ্ধান্ত হবে বলে মনে করি। 

মো. মাহবুবুর রহমান : সিনিয়র সহকারী শিক্ষক, আলগী ইউনিয়ন ন্যাশনাল, উচ্চ বিদ্যালয়, ভাঙ্গা, ফরিদপুর
 

আরও পড়ুন

×