ধনবাড়ীতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ৩৫
মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: ১১ নভেম্বর ২০১৯ | ২৩:৫০
টাঙ্গালের ধনবাড়ীতে বিনিময় পরিবহনের যাত্রীবাহী একটি বাস উল্টে খাদে পড়ে অন্তত ৩৫ জন যাত্রী আহত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার সমতকুড়ে এ ঘটনা ঘটে।
প্রতক্ষ্যদর্শী ও আহতরা জানায়, ধনবাড়ী বাসস্ট্যান্ড থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া বিনিময় পরিবহনের (ঢাকা মেট্রো ব- ১১-১২১২) বাসটি ধনবাড়ী সমতকুড় এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে বাসে থাকা ৩৫ জন যাত্রী আহত হন। পরে স্থানীয় লোকজন ও ধনবাড়ী ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়।
ধনবাড়ী থানার ওসি মজিবর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
