বরিশাল বিশ্ববিদ্যালয় / ১৫ বছরে ৭ ভিসি, চারজনেরই অনাকাঙ্ক্ষিত বিদায়
চার বছরের জন্য উপাচার্য (ভিসি) নিয়োগের বিধান থাকলেও ১৫ বছরে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) সাতজন ভিসি দায়িত্ব পেয়েছেন। এর মধ্যে চারজনকেই মেয়াদ শেষ হওয়ার আগেই অনাকাঙ্ক্ষিতভাবে বিদায় নিতে হয়েছে। গত এক বছরের মধ্যেই তিনজন উপাচার্যকে পদ ছাড়তে হয়েছে। সর্বশেষ শুক্রবার রাতে বিশ্ববিদ্যালয়টির সপ্তম উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. মামুন অর রশিদ।
আপডেটঃ ১৫ মে ২০২৬ | ২১:৪৫