তলিয়ে যাওয়া ধান দেখে কৃষকের মৃত্যু / একদিকে স্বামীর ঋণের চিন্তা, অন্যদিকে সন্তানদের ভবিষ্যৎ
খুব সকালে কয়েকজন শ্রমিক নিয়ে জমিতে গিয়েছিলেন আহাদ মিয়া। পাকা ধান কাটার কথা ছিল সেদিন। কিন্তু জমিতে পৌঁছে তিনি দেখেন, চারদিকে অথৈ পানি। কোমরপানিতে দাঁড়িয়ে চোখের সামনে পাকা ধান ডুবতে দেখেন তিনি। কিছুক্ষণ এভাবেই নিশ্চুপ তাকিয়ে ছিলেন। হঠাৎ লুটিয়ে পড়েন জমির পাশে। কিছুক্ষণের মধ্যে জমির পাশেই তাঁর মৃত্যু হয়। একই সঙ্গে অনিশ্চয়তায় পড়ে তাঁর পুরো পরিবার।
আপডেটঃ ০৪ মে ২০২৬ | ১১:০৫